“গ্রামীণ ঐতিহ্যের খাবার শহরে পৌঁছে দিয়ে সেরা উদ্যোক্তা”-কালের কণ্ঠ
Monday 22nd December, 2025
গ্রামাঞ্চলের অনেক মুখরোচক ও ঐতিহ্যবাহী খাবার রয়েছে, যা শুধু গ্রামেই পাওয়া যায়, শহরে মেলে না। এমন খাবারগুলোই ভালো পরিবেশে উৎপাদন করে, গুণগত মান ঠিক রেখে এবং সুন্দর প্যাকেজিং করে শহরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেফ ট্রেডিং করপোরেশন বা সতেজ ফুড।
২০২২ সালে বর্ষসেরা জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন কম্পানিটির প্রতিষ্ঠাতা মো. মোস্তাফা কামাল। মাত্র তিনজন কর্মী নিয়ে শুরু হলেও এখন তাঁর অধীন কাজ করেন ৩৫ জন।
Posted by
Uncategorized